📍 P.O – Uttar Ramnagar, Purba-Bardhaman – 713152 📞 03452-252271 ramnagarhighschool1909@gmail.com
🔔 Notice 🔐 Admin
RAMNAGAR HIGH SCHOOL (H.S) Logo
RAMNAGAR HIGH SCHOOL (H.S)
P.O – Uttar Ramnagar, Purba-Bardhaman – 713152
✦ Established: 10th February, 1909 · WBBSE & WBCHSE Affiliated
ESTD: 10th February, 1909 · PURBA-BARDHAMAN
R
RAMNAGAR HIGH SCHOOL
Est. 1909 · Purba Bardhaman
🏠 Home
About Us
› Introduction › Our Founder › About Education › Privacy Policy
Administration
› Headmaster's Desk › DDO's Desk › School Management
Faculty
› Staff
Academics
› Courses › Syllabus › Academic Calendar › Class Routine › Dress & Uniform › Academic Result
Student's Corner
› Guidelines › Admission › Scholarship › FAQ WB Govt. Schemes
Activities
› Co-Curricular › Sports & Games Library
More
› Photo Gallery › Downloads › Events Calendar › Alumni › Notice Contact Us
📞 03452-252271
✉ ramnagarhighschool1909@gmail.com
📢 Notice

🏛 বিদ্যালয়ের ইতিকথা — Our Founder

History of Ramnagar High School (H.S.) — Est. 1909

📅 প্রতিষ্ঠা: ১০ই ফেব্রুয়ারি, ১৯০৯ 📍 রামনগর, পূর্ব বর্ধমান 🎓 ১১৫+ বছরের ঐতিহ্য
🎓

সতীশচন্দ্র ঘোষ

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক · জমিদার, খটনগর গ্রাম

খটনগর গ্রামের মাননীয় জমিদার সতীশচন্দ্র ঘোষ ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাঁর মহৎ উদ্যোগেই দুটি পাঠশালা একত্রিত হয়ে একটি সুসংহত বিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল।
✒️

গিরীশ চন্দ্র মিত্র

প্রথম সম্পাদক · রামনগর নিবাসী

বিদ্যালয়টির প্রথম সম্পাদক ছিলেন গিরীশ চন্দ্র মিত্র। তাঁর মায়ের চন্ডিমন্ডপে বিদ্যালয় স্থানান্তরিত হয়েছিল এবং বিদ্যালয়ের জন্য জমি দান করে তিনি অমর হয়ে আছেন।
📜

বিদ্যালয়ের ইতিহাস

১৯০৯

প্রতিষ্ঠা — ১০ই ফেব্রুয়ারি, ১৯০৯

মালিয়াড়া ও রামনগরের দুটি পাঠশালা একত্রিত হয়ে একটি সুসংহত বিদ্যালয় আত্মপ্রকাশ করে। পাঠশালা দুটি চালাতেন যথাক্রমে মহেশ্বর ঘোষ এবং বলরাম মজুমদার। সতীশচন্দ্র ঘোষকে তাঁর ঐ মহৎ উদ্দেশ্য রূপায়নে সাহায্য করেছিলেন সাতকড়ি মন্ডল এবং আশুতোষ মন্ডল।

প্রথম

প্রথম ভবন ও বিস্তার

প্রথম অবস্থায় বিদ্যালয়টির নিজস্ব কোনো ভবন ছিল না। প্রথমে প্রধান শিক্ষকের বৈঠকখানায় শুরু হয়, পরে হরিদাস মজুমদারের বৈঠকখানায়, এবং শেষে সম্পাদক গিরীশ চন্দ্র মিত্রের মায়ের চন্ডিমন্ডপে উঠে আসে। পরে বামনগর গ্রামের উত্তরে মাটির দেওয়াল ও খড়ের চাল বিশিষ্ট প্রথম নিজস্ব ভবন নির্মিত হয়।

১৯৫৪

জুনিয়র হাই স্কুলে উন্নীত

১৯৫০-৫১ সাল থেকে চিন্তাভাবনা শুরু হলেও ১৯৫৪-৫৫ সালে সরকারী অনুমোদন পাওয়া যায়। এলাকার শিক্ষানুরাগী যুবক — নবনীধর মিত্র, মহাদেব চট্টোপাধ্যায়, বিকাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুধাংশু শেখর রায় বিশেষ ভূমিকা পালন করেন।

১৯৬৩

উচ্চ বিদ্যালয়ে রূপান্তর

১৯৬৩ সাল থেকে নবম শ্রেণীতে ছাত্র ভর্তি শুরু হয়। বর্তমান অবস্থানে "সিং বাগান" নামক আমবাগানে নতুন ভবন নির্মিত হয় — যে জমি নবনীধর মিত্র রেজিস্ট্রি দলিল করে স্কুলকে দান করেন।

১৯৬৪

সরকারী অনুমোদন

সরকারীভাবে রামনগর উচ্চ বিদ্যালয় অনুমোদন পেল ১৯৬৪ সালে। ১৯৬৫ সালে ৭ জন ছাত্রছাত্রী প্রথম স্কুল ফাইন্যাল পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭ জনই কৃতিত্বের সঙ্গে সফল হন।

১৯৯৮

উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত

প্রাক্তন সম্পাদক অমিত কুমার চট্টোপাধ্যায় এবং প্রধান শিক্ষক শ্রী আদিত্য চরণ ঘোষের উদ্যোগে ১৯৯৮ সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।

"শিক্ষকেরা সেদিন কেউ দিয়েছেন বেতনের দুই তৃতীয়াংশ টাকা বিদ্যালয়ের উন্নয়নে, ছুটির দিনেও গ্রামে গ্রামে ছাত্র সংগ্রহে ঘুরেছেন — এমন নিষ্ঠা ও ত্যাগের উপরেই গড়ে উঠেছে আজকের রামনগর উচ্চ বিদ্যালয়।"
🏛

নবনীধর মিত্র

প্রথম সম্পাদক · বিদ্যালয়কে জমি দান করেন

👨‍⚕️

শশীভূষণ ঘোষ

বিশিষ্ট চিকিৎসক · সহ-সভাপতি

⚖️

প্রদ্যোৎ কুমার ঘোষ

বিশিষ্ট আইনজীবী · পরিচালক সমিতির সভাপতি

👩‍🏫

শ্রীমতি রেণুশ্রী অধিকারী

অবসরপ্রাপ্ত শিক্ষিকা · বসতবাড়ি ও ৩ লক্ষ টাকা দান

📚

রামনারায়ণ মজুমদার

কিংবদন্তি প্রধান শিক্ষক · পার্শ্ববর্তী জেলায় সুনাম ছড়িয়েছিলেন

🌱

মহাদেব চট্টোপাধ্যায়

পরিচালক সমিতির সভাপতি · উচ্চ বিদ্যালয় গঠনে অগ্রণী ভূমিকা

R
RHS Assistant
🟢 Online — সাহায্য করতে প্রস্তুত
নমস্কার! আমি RHS Assistant। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? 😊
📝 Admission 📊 Result 📞 Contact 💰 Fee ⏰ Timing 📚 Classes