গ্রীষ্মকালীন ছুটি বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
Generalরামনগর হাই স্কুল (H.S.) উত্তর রামনগর, পূর্ব বর্ধমান বিজ্ঞপ্তি তারিখ: ১৪/০৫/২০২৬ সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ (W.B.B.S.E.) কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি নং D.S.(Aca)/123/A/25/6, তারিখ ১৩/০৫/২০২৬ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি ৩১ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রামনগর হাই স্কুল (H.S.) আগামী ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য পুনরায় চালু হবে। সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীকে উক্ত তারিখে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
-প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রামনগর হাই স্কুল (H.S.)